http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

জারের পানির কতটা জানি?

তেষ্টা পেলে অনেকেই ধারেকাছের দোকানে গিয়ে চটপট গলাটা ভিজিয়ে নেন। এক টাকায় জার থেকে পাওয়া যায় পরিষ্কার এক গ্লাস পানি। তেষ্টা মিটল, প্রাণ জুড়াল—ভালো কথা। কিন্তু যে জারের পানিতে অগাধ বিশ্বাস, তা ঠিক আছে তো? শরীর-স্বাস্থ্যের জন্য তা ভালো তো?
রাজধানীর কারওয়ান বাজারে মুরগির দোকানগুলোর পাশেই হাসান মিয়ার দোকান। চা-বিস্কুট-পাউরুটিসহ নানা খাবার রয়েছে সেখানে। ক্রেতাদের জন্য পানির জারও আছে। প্রতি গ্লাস পানি এক টাকা। জারের গায়ে সাদা রঙে ‘ফারুক’ লেখা থাকলেও নেই পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের কোনো সিল।
পানিভর্তি জারের দাম ৩০ টাকা। এতে থাকে ১৯ লিটার পানি। হাসান মিয়া বলেন, ‘পানি বিক্রি কইর‍্যা ভালো লাভ।’
http://www.prothomalo.com/bangladesh/article/1454721/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF
Previous
Next Post »