যুক্তরাজ্যে মুসলমানদের ওপর হামলার আহ্বান জানিয়ে ‘লিফলেট’ বিলি করেছে
কে বা কারা। আগামী ৩ এপ্রিলকে ‘মুসলিম শাস্তির দিবস’ (পানিশ অ্যা মুসলিম
ডে) হিসেবে পালনের আহ্বান জানানো হয়েছে ওই বেনামি চিঠিতে। দেশটির অনেক শহরে
এমন চিঠি বিলি করা হয়েছে।
মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, চরম বিদ্বেষপূর্ণ এই চিঠি প্রেরণের ঘটনায় মুসলিম সম্প্রদায় আতঙ্কিত। গণহারে বেনামি এই চিঠি পাঠানো হয়েছে বলে তাঁদের ধারণা। পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে প্রেরকের বিষয়ে কিছু উল্লেখ নেই। প্রতিটি চিঠিতে একটি খঞ্জরের ছবি আছে।

ConversionConversion EmoticonEmoticon