http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

খালেদাকে ‘গণতন্ত্রের মা’ বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বর্তমান সরকার তাঁর ওপর অনেক অত্যাচার করেছে। তাঁকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। এ জন্য তিনি শুধু দেশের মা নন, আজ খুলনার জনসভা থেকে তাঁকে “গণতন্ত্রের মা” হিসেবে নতুন উপাধি দিতে চাই।’ আজ শনিবার খুলনা নগরের কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত দলীয় জনসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। শনিবার নগরের শহীদ হাদিস পার্কে সভা করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সেখানে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

আরও সংবাদ
Previous
Next Post »