কৃষি ও পোশাকশিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
হয়েছে দেশ। বাংলাদেশের তৈরি পোশাক পরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। দেশের উন্নয়নের চাকা কেউ আর থামাতে পারবে না। এ অগ্রযাত্রায়
কৃষিবিদ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অসামান্য অবদান রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) আয়োজিত বার্ষিক
গবেষণা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বাউরেসের পরিচালক
অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল
ইসলাম সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
হয়।
http://www.ajkalerkhobor.com/rss.php?id=0
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)

ConversionConversion EmoticonEmoticon