http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

সন্তানের সামনে মাকে ‘উত্ত্যক্ত’ পুলিশের

ঘটনাটি বৃহস্পতিবার সকালের। ধানমন্ডি ১১ নম্বর সড়কে সানিডেইল স্কুলের ফটকের সামনে। সফটওয়্যার প্রকৌশলী তানিয়া আলম স্কুটিতে করে সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়েছিলেন। সন্তানের সামনেই হঠাৎ এক ট্রাফিক পুলিশ তানিয়ার উদ্দেশে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করতে থাকেন। অভিযোগ নিয়ে ট্রাফিক ফাঁড়িতে গেলেও তিনি বিচার পাননি বলে অভিযোগ করেছেন।
তানিয়া এ নিয়ে অভিযুক্ত ট্রাফিক পুলিশের ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সাইফুল। ওই পুলিশ সদস্য অন্য গাড়িচালকদের তাঁকে ধাক্কা দেওয়ার জন্য উসকে দিচ্ছিলেন। সাইফুল বলছিলেন, ‘মারেন ভাই মারেন। একে তো মেয়েমানুষ, তার ওপর স্কুটি চালায়। ডেইলি দুইটা বাচ্চা নিয়া দিতে আসে। মারেন। মারলে কোনো সমস্যা নেই। আমি বলছি মারলে কোনো সমস্যা নেই।
Previous
Next Post »