http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

‘মালিক’ হওয়ার স্বপ্নে নৃশংস দুই তরুণ

চামড়া কারখানাটি বন্ধ হলে চাকরি হারায় জহিরুল ইসলাম (২২) ও মুরাদ হোসেন (২০)। এরপর থেকেই নিজেরা কারখানা দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু টাকা জোগাড় হবে কীভাবে? শ্রমিক থেকে রাতারাতি মালিক হওয়ার স্বপ্ন নৃশংস করে তোলে এই দুই তরুণকে।
টাকা জোগাড় করার জন্য জহিরুল পূর্বপরিচিত একজন ধনাঢ্য ব্যবসায়ী মাসুদ রানার একমাত্র ছেলে মাহমুদুর রহমান ফয়সালকে প্রথমে অপহরণ ও পরে হত্যা করেন। চলতি মাসের ৫ মার্চ অপহরণ ও হত্যার পর ২০ মার্চ ফয়সালের লাশ উদ্ধার ও সন্দেহভাজন এই খুনিদের গ্রেপ্তার করে পুলিশ।
টাকা পেতে জহিরুল ও মুরাদের পরিকল্পনাটাও ছিল একটু অন্য রকম। যেহেতু ফয়সালের পরিবার জহিরুলের পূর্বপরিচিত তাই অপহরণ করে টাকার বিনিময়ে তাঁকে ‘মুক্তি’ দেওয়া সম্ভব ছিল না। এ কারণে তাঁদের পরিকল্পনা ছিল ফয়সাল প্রথমে খুন করবেন। এরপর ফয়সালের বাবার কাছে ফোন করে অর্থ হাতিয়ে নেবেন। জহিরুল ভেবেছিলেন, তাঁকে কেউ সন্দেহ করবে না।
http://www.prothomalo.com/bangladesh/article/1455206/%E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E2%80%99-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%83%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3
Previous
Next Post »