http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

ব্যবসায়ীপুত্র ইভানকে আসামি করে অভিযোগপত্র

বনানীতে বাসায় ডেকে এনে ধর্ষণের অভিযোগে করা মামলায় ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বনানী থানা-পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলায় বনানীর ন্যাম ভিলেজে বসবাসকারী ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলেকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্টির কথা বলে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন। আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ক ধারায় অভিযোগপত্র দেওয়া হলো।
http://www.prothomalo.com/bangladesh/article/1455121/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0
Previous
Next Post »