http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

বাংলাদেশের সৃষ্টি ছিল বড় ভুল

ভারতের আসাম রাজ্যের বিজেপির বিধায়ক হোজাই শিলাদিত্য দেব বলেছেন, ‘বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল। এ কারণে দশকের পর দশক ধরে আসামে মুসলমানদের ঢল মোকাবিলা করতে হচ্ছে।’ বিতর্কিত এই মন্তব্য করে তিনি দাবি করেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত ছিল ভারতের। আসামের নাগাঁও শহরে গত সোমবার স্থানীয় এক সংবাদবিষয়ক চ্যানেলকে বিধায়ক শিলাদিত্য দেব এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে বড় ধরনের ভুল করেছিলেন ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তাঁর তৎকালীন কংগ্রেস সরকার। বাংলাদেশ সৃষ্টিই একটি বড় ভুল ছিল। তবে বাংলাদেশকে ভারতের একটি অংশ করা হলে এই ভুল শোধরানো যেত।’
http://www.prothomalo.com/international/article/1454306/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2
Previous
Next Post »