ভারতীয় সাংবাদিক ভ্রু কুঁচকে টাকার অঙ্কটা আবার জিজ্ঞেস করলেন, কত?
—এক কোটি!
: টাকার বণ্টনটা হবে কীভাবে?
—দলের প্রত্যেকেই পাবেন।
: টাকাটা কে দিল, বিসিবি সভাপতি ব্যক্তিগতভাবে, নাকি বোর্ডের পক্ষ থেকে?
—ঘোষণা করেছেন বিসিবি সভাপতি, তবে সেটি দেওয়া হবে বিসিবির কোষাগার থেকেই।
প্রেমাদাসার নেটের সামনে ভারতীয় সাংবাদিকের বিস্ময়ের শেষ নেই! ভারত-শ্রীলঙ্কা দলও তো ম্যাচ জিতেছে নিদাহাস ট্রফিতে। কই, তাদের বোর্ড থেকে কোনো বোনাস-টোনাস ঘোষণা করা হলো না! ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ‘সেমিফাইনালে’ রূপ নেওয়া ম্যাচটা জেতার পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে বোনাস ঘোষণা হতেই পারে। কিন্তু প্রশ্নটা উঠেছে, সিরিজের মাঝপথে কেন? খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার একমাত্র উপায় বোনাস ঘোষণা, সেটিই-বা কোথায় বলা আছে!

ConversionConversion EmoticonEmoticon