http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

পরমাণু বোমা বানাবে সৌদি আরব!

যদি ইরান পরমাণু বোমা তৈরি করে, তবে একই পথে হাঁটবে সৌদি আরবও। সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কথা বলেছেন।
বিবিসি খবরে বলা হয়, সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এ কথা বলেছেন। সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, পরমাণু বোমা তৈরি করতে চায় না সৌদি আরব। কিন্তু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তবে বসে থাকবে না সৌদি আরব।
সালমান সতর্ক করে বলেন, ‘যদি ইরান একটি পরমাণু বোমা তৈরি করে ফেলে, তবে কোনো সন্দেহ নেই যে, আমরাও যত দ্রুত সম্ভব ওই পথে এগোব।’

Previous
Next Post »