http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

যশপাল শর্মার হাতে বন্দী তিশা ও সিয়াম!

বলিউডের অভিনেতা যশপাল শর্মা এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ফাগুন হাওয়া’। পরিচালক তৌকীর আহমেদ। ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। তৌকীর আহমেদের ভাষায়, ‘ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হচ্ছে আমার ছবিতে।’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
এখন ‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং হচ্ছে খুলনার পাইকগাছায়। গতকাল সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের পাড়ে গিয়েছিলেন তিশা আর সিয়াম। আর সেখানে প্রেম করতে গিয়ে যশপাল শর্মার হাতে ধরা পড়েন তাঁরা। জানা গেল, ১০ মার্চ থেকে ছবিটির শুটিং হচ্ছে পাইকগাছায়।


Previous
Next Post »