পেরুর মাচু পিচু থেকে ইউরোপের তিন পর্যটককে বহিষ্কার করা হয়েছে। পুলিশ
জানান, বিশ্ব ঐতিহ্যের অংশ অন্যতম একটি দর্শনীয় এ স্থানে নগ্ন হয়ে ছবি
তোলায় তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার করা তিন পর্যটকের একজন জার্মান, একজন সুইজারল্যান্ড ও অপরজন
নেদারল্যান্ডসের নাগরিক। পেরুর কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার তাঁদের
বহিষ্কার করা হয়েছে।
দেশটির পুলিশ কর্মকর্তা মার্টিন ফ্লোরেস বলেন, ‘ওই তিন পর্যটক পরনের কাপড় খুলে তাঁদের নিতম্বের ছবি তোলেন।’ তিনি আরও বলেন, ‘মাচু পিচুতে এমনটা করা অনুমোদিত নয়, নিষিদ্ধ। ফলে তাঁদের সেখান থেকে বহিষ্কার করা হয়। তবে তাঁদের আটক করা হয়নি।’

ConversionConversion EmoticonEmoticon