কে কাকে সান্ত্বনা দেবেন! তাসকিন-আবু হায়দাররা সাইডলাইনে দাঁড়িয়ে চোখ
মুছছেন! কে পেতে দেবে বুক, বাড়িয়ে দেবে সান্ত্বনার কাঁধ? ঠিক যেন ফিরে এল
২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল। সাকিব কাঁদছেন। নাসির কাঁদছেন। কাঁদছিল
আসলে সারা দেশ। প্রবাসীরাও। এবারও কাঁদতে তৈরি ছিল বাংলাদেশ। অশ্রু তো
আনন্দেরও হয়। কিন্তু শেষ বলে ৫ রান দরকার এমন সমীকরণ মিলিয়ে দিলেন দীনেশ
কার্তিক! যাকে নামানো হয়েছিল বিজয় শঙ্করেরও পরে। সেই কার্তিক যেন তির
ছুড়লেন একের পর এক! এবং জিততে জিততে আরও একটি ফাইনালে হেরে যাওয়ার জ্বালায়
পুড়ল বাংলাদেশ।
http://www.ajkalerkhobor.com/rss.php?id=0
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)

ConversionConversion EmoticonEmoticon