বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক
অনুষ্ঠিত হবে। ২০ দলের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া ও
বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ
বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার সাজা ও জামিন স্থগিত, কারামুক্তি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সামনের দিনগুলোতে জোটের করণীয় ও আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে আন্দোলনের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন ২০ দলের নেতারা।

ConversionConversion EmoticonEmoticon