http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

অ্যাটর্নি জেনারেল বিএনপিকে দমনের চেষ্টা করছেন: রিজভী

অ্যাটর্নি জেনারেল বিএনপিকে দমন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়েও তাঁর সকল শক্তি দিয়ে বিএনপিকে দমন করার প্রচেষ্টা করছেন।’ আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ঠেকাতে আপিল বিভাগে লিভ টু আপিল করেছে দুদক। গতকাল দুদকের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়েছে। এর আগে অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগে উচ্চ আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত রেখেছেন। অ্যাটর্নি জেনারেল অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ লাভ করেন।

Previous
Next Post »