http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

সেন্ট মার্টিনের তিন হোটেলে পর্যটক রাখতে নিষেধাজ্ঞা

বৈধ কোনো কাগজপত্র না থাকায় কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের তিনটি হোটেলে পর্যটক থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ (কউক)। আজ মঙ্গলবার দুপুরে কউকের একটি দল সরেজমিন সেন্ট মার্টিন গিয়ে এ অভিযান চালিয়ে এই নিষেধাজ্ঞা দেয়।
আজকের অভিযানে নেতৃত্ব দেন কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, কউক সদস্য ( প্রকৌশল) লে. কর্নেল মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রমুখ।
হোটেল তিনটি হলো ব্লু মেরিন রিসোর্ট লি., লাভিবা রিসোর্ট ও বরোমখানা রিসোর্ট।
Previous
Next Post »