নিজের মূর্তির সঙ্গে পোজ দেন সানি লিওনিদিল্লির
মাদাম তুসোর জাদুঘরে নিজের মোমের মূর্তি দেখে মুগ্ধ সানি লিওনি। অমিতাভ
বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান, অনিল কাপুরের পাশাপাশি এখানে যুক্ত হলো
বলিউডের বিতর্কিত এই তারকার মোমের মূর্তি। গতকাল মঙ্গলবার মূর্তিটি দর্শকের
জন্য উন্মোচন করা হয়। আর মূর্তিটি উন্মোচন করেন সানি লিওনি নিজেই। পোজ দেন
নিজের মূর্তির সঙ্গে। এ সময় আলোকচিত্রীরা তাঁর ছবি তোলেন। একটি ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সানি লিওনি। এ সময় সঙ্গে ছিলেন তাঁর
স্বামী ড্যানিয়েল ওয়েবার।নিজের মূর্তির পাশে সানি লিওনিসাংবাদিকদের সানি লিওনি বলেন, ‘আমি ভীষণ খুশি। নিজের মূর্তি দেখে আমি অভিভূত। মূর্তির সামনে এসে মনে হয়েছে, হুবহু আমার মতো দেখতে একজনের সামনে দাঁড়িয়ে আছি! বুঝতে পারছি, আমার এই মোমের মূর্তি সঠিক মাপে তৈরির জন্য দীর্ঘ সময় ধরে অনেক মানুষ কাজ করেছেন। আমি তাঁদের কাজের প্রশংসা করছি।’
এর আগে মূর্তি নিয়ে সানি লিওনি বলেছেন, ‘মাদাম তুসোর জাদুঘরের জন্য আমার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়ায় আমি রোমাঞ্চিত এবং সম্মানিত। মাদাম তুসোর জাদুঘরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা আমার মূর্তিটি তৈরি করছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
নিজের মোমের মূর্তি দেখে মুগ্ধ সানি লিওনিজানালেন,
মূর্তি তৈরির জন্য প্রথম যখন মাপ দেওয়ার জন্য বসেছিলেন, তখন তাঁর মধ্যে
খুব উত্তেজনা কাজ করছিল। সানি লিওনির কাছ থেকে ২০০ রকম মাপ নেওয়া হয়। আর এর
জন্য তাঁর সঙ্গে বারবার বসতে হয়েছে মূর্তিটি তৈরির সঙ্গে যাঁরা জড়িত,
তাঁদের। এনডি টিভি, টাইমস অব ইন্ডিয়া
ConversionConversion EmoticonEmoticon