সাম্প্রতিক সময়ে রিয়াল সোসিয়েদাদ মানেই বার্সেলোনার জন্য একটা আতঙ্ক।
ম্যাচটা আবার ছিল সোসিয়েদাদের ঘরের মাঠ আনোয়েতা স্টেডিয়ামে। সঙ্গে যোগ
হয়েছে ‘ফিফা ভাইরাস’। অর্থাৎ দেশের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে
ক্লান্তির ভোগান্তি। এসব ঝক্কি নিয়ে মাঠে নেমে শুরুতেই গোল হজম করে
ধাক্কাটা খেয়েছে বার্সেলোনা। পরে চার মিনিটের ব্যবধানে লুইস সুয়ারেজ ও
ডেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়া।
ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে উড়ে আসা বল স্বাগতিক ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার আরিৎস এলুসতোন্দো। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে সুয়ারেজ আর ডেম্বেলের গোলে রক্ষা পায় বার্সেলোনা। ৬৩ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতা আর ৬৫ মিনিটে ডেম্বেলের পা থেকে আসে জয়সূচক গোল।
এ নিয়ে চার ম্যাচের সব কটিতে জয় পেয়েছেন ভালভার্দের শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা।

ConversionConversion EmoticonEmoticon