http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

পুলিশপুত্রের কাণ্ড!

ভিডিওটি টুইটারে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল, এরপর সংবাদমাধ্যম—এখন ভারতজুড়ে তোলপাড়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজেই যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত তরুণের নাম রোহিত সিং টোমার। তিনি দিল্লি পুলিশের মাদক বিভাগের এক কর্মকর্তার ছেলে। আজ শুক্রবার ধর্ষণের মামলা হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

https://www.prothomalo.com/international/article/1557563/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘২ সেপ্টেম্বর থেকে টুইটারে একটি ভিডিও বেশ ছড়িয়ে পড়তে শুরু করে, যাতে দেখা যায়, দিল্লির এক অফিসে এক তরুণ এক তরুণীকে চুল ধরে মেঝেতে ফেলে দিচ্ছেন। সেখান থেকে আবার চুলের মুঠি ধরে চারদিকে টানাহ্যাঁচড়া করছেন। সঙ্গে উপর্যুপরি হাঁটু ও কনুইয়ের আঘাত। তরুণী মেঝে থেকে উঠে দাঁড়াতে চাইলে সজোরে লাথি মেরে আবার তাঁকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি চড়-থাপ্পড়ের সঙ্গে চলে গালমন্দ। প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও কেউ পুলিশের কাছে এসে অভিযোগ করেননি। কিন্তু যিনি প্রথম পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি অভিযুক্ত তরুণের বাগ্‌দত্তা। আর কদিন পরই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
Previous
Next Post »