রবিবার রাজধানীর
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এ
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক কর্মশালায় তিনি এমন
মন্তব্য করেন।
বিএনপিকে
উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে যা
গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। এ সময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি
উজ্জ্বল করতে প্রকৃত ইতিহাস তুলে ধরতে আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক
অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে
এই কর্মশালার আয়োজন করা হয়। সভায় বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত তাদের মতামত
তুলে ধরেন। তারা বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে
ধরতে বিদেশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কমিটিতে এলিট
শ্রেণির লোকদের আনতে হবে।
পরে
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, দলের কোনো
সংকটের সময় এলিটরা কেটে পড়ে। হঠাৎ করে তারা দল নিরপেক্ষ হয়ে যান। কিন্তু দল
যখন ক্ষমতায় থাকে তখন তারা নানাভাবে ফায়দা হাসিল করেন। যারা চরম দুঃসময়েও
আওয়ামী লীগকে ছেড়ে যায় না বা যাবে না তাদের দিয়েই দলের কমিটি গঠন করতে হবে।
তিনি
আরো বলেন, ’৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী
লীগের এলিড হিসেবে যারা পরিচিত ছিল তারা রাতারাতি সুর বদল করে ফেলেছিল।
দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগের চরম দুঃসময়ে সাধারণ নেতাকর্মীরা রাজপথে আন্দোলন
করেছে। এক এগার সরকারের শাসনামলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাই শেখ
হাসিনার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করেছে। তখন আমরা এলিটদের খুঁজে
পাইনি।
কর্মশালায়
আরো বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ওয়ালিউর রহমান,
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ প্রমুখ।

ConversionConversion EmoticonEmoticon