২০১৬ সালের শেষ দিকে ইউটিউবে একটা গান আপলোড করেন অবন্তী সিঁথি। কাপ ও ফয়েল পেপারকে বাদ্যযন্ত্র বানিয়ে কণ্ঠে তুলে নেন কুমার বিশ্বজিতের গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার’। সে সময় গানটি ‘ভাইরাল’ হয়ে যায়। ১৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে গানটি শেয়ার দেন কুমার বিশ্বজিৎ। এটার কারণ এত দিনে পাঠকেরা জেনে গেছেন। ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথির অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দুই বাংলার দর্শক। সেই মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন নিজেদের ফেসবুক দেয়ালে। কুমার বিশ্বজিৎও সেই মুগ্ধতার কথাই জানালেন। বললেন, ‘এটা অনেকটা ওয়ানম্যান শোর মতো। একাই গান গাওয়া থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানো। এটা একটা বিরল প্রতিভা। সিঁথি গান করে, হুইসেল বাজায়, কাপ বাজায়। এ কারণেই দ্রুত সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বেশ পরিচিতি পেয়েছে। গায়কি অনেক ভালো। আমার মনে হয় পরিচিতিটা কাজে লাগিয়ে পেশাদারিভাবে মৌলিক গান করতে হবে।’
আরও সংবাদ

ConversionConversion EmoticonEmoticon