বাংলাদেশে নাকি সানি লিওনির খোঁজ পেয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম। শুধু তা-ই নয়, ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে নায়লা নাঈম ও সানি লিওনির আবেদনময়ী ছবিগুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। আর প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি সানি লিওনি’ নায়লা নাঈমের প্রচুর ভক্ত ও অনুসারী আছে। তাঁর জনপ্রিয়তা অনেক। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
নয় বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছেন। তবে সানি লিওনির সঙ্গে তুলনায় করায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নায়লা নাঈম।
প্রথম আলোর সঙ্গে আলাপে নায়লা নাঈম বলেন, ‘এখানে খুশি বা দুঃখ পাওয়ার কিছু নেই। তবে মজা পেয়েছি। সানি লিওনি একজন তারকা, সে হিসেবে এটাকে ইতিবাচক মনে করছি। আমি এমনিতেই কিছুটা অভিব্যক্তিহীন মানুষ, সহজেই কিছুতে কিছু যায়-আসে না। তবে নেতিবাচক লেগেছে, কারণ সে একজন পর্ণ তারকা।’
মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নায়লা নাঈম। কাজ করেছেন গানের ভিডিওতে। গানের ভিডিওতে বেশ খোলামেলাভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেছেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।

ConversionConversion EmoticonEmoticon