পিচ্চি এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন র্যাপার ড্রেক। সম্প্রতি এক
রেস্তোরাঁয় একত্রে দেখা গেছে দুজনকে। সে দিন নৈশভোজে কী কী খেয়েছেন দুজন, এ
নিয়ে খবর প্রকাশ করেছে পেজ সিক্স। ঘটনা সামান্যই। তা নিয়ে তবে খবর কেন?
কারণ দুজনের বয়সের ব্যবধান মাত্র এক যুগ।
গত সোমবার রাতের কথা। ওয়াশিংটন ডিসির এক ইতালীয় রেস্তোরাঁয় কালো হুডি আর জিনস পরে ঢুকতে দেখা যায় গায়ক ও র্যাপার ড্রেককে। তিনি সামনের দরজা থেকে এবং ঠিক উল্টোদিকের দরজা থেকে ভেতরে ঢোকেন অষ্টাদশী মডেল বেলা বি হ্যারিস। সূত্রের দৃঢ় বিশ্বাস, চুটিয়ে প্রেম করছেন দুজন। কিন্তু হায়, বয়সের পার্থক্যটা একটু বেশি হয়ে গেল না?
রাত পৌনে ১১টায় ইতালিয়ান ওই বারের ভেতরে চুকচুক করে কোমল পানীয় পান করছিলেন ড্রেক। পেছনের দরজা দিয়ে ঢুকে হ্যারি গিয়ে বসেন তাঁর টেবিলে। নৈশভোজে অনেক সময় নিয়ে কর্নের মিষ্টি অ্যাগনোলটি, মাংসের চাকা দিয়ে স্পাগেটি, ভূমধ্যসাগরের অক্টোপাস এবং স্যামন মাছ ভাজা খেয়েছেন তাঁরা। এগুলো ছাড়া পিকাট্টা মর্ডার্নো এবং কষা আলুরও অর্ডার দিয়েছেন ড্রেক। এত খাবার নিশ্চয়ই চুপচাপ খেয়ে উঠে যাননি দুজন। সিক্স পেজের এক গুপ্তচর দুজনকে বেশ হাসি-তামাশা করতে দেখেছে। খেতে খেতে তাঁরা করেছেন রোমান্টিক দৃষ্টিবিনিময়। এমনকি বিদায় নেওয়ার সময় উষ্ণ আলিঙ্গনও করেছেন। শেষ পর্যন্ত আবারও বের হয়ে গেছেন দুজন দুই পথ দিয়ে।

ConversionConversion EmoticonEmoticon