http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

অবশেষে অশ্লীল বিজ্ঞাপনে অভিনয়ের দায়ে পুলিশের তলবে থানায় সানি লিওনি !

অবশেষে অশ্লীল বিজ্ঞাপনে অভিনয়ের দায়ে পুলিশের তলবে থানায় সানি লিওনি !

বিনোদন ডেস্ক- কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ইন্দো-কানাডিয়ান পর্নস্টার তথা বলিউড নায়িকা সানি লিওনের। সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত্ কি না দীর্ঘদিন থেকেই চলছে সেই নানা বিতর্ক। সিপিআই নেতা অতুল কুমার আনজানের মতে এইসব বিজ্ঞাপনের কারণেই দেশে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। এই ধরণের বিজ্ঞাপন দেখেই তরুণ সমাজ উত্তেজিত হচ্ছে, শরীরসর্বস্ব ভালবাসায় বিশ্বাসী হচ্ছে। তাই এই বিজ্ঞাপন নিষিদ্ধ করার কথা বলছেন এই বাম নেতা।

রক্ষা জ্যোতি ফাউন্ডেশনের নামে ওই এনজিও-র অভিযোগ, কন্ডোমের বিজ্ঞাপনের নামে সরাসরি সমাজকে কুলষিত করা হয়েছে। সেই সঙ্গে অশ্লীলতার নয়া নজির গড়ে ভারতীয় সমাজকে দূষিত করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগের তদন্তের ভার দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিস  রিচা অগ্নিহোত্রীকে।

এনজিও-র আনা অশ্লীলতার অভিযোগে সানিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করবেন  লুধিয়ানা পুলিশ । পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। সানির পাশাপাশি ওই কন্ডোমের বিজ্ঞাপনের উত্‍পাদক সংস্থাকেও ডেকে পাঠানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সানি সহ অন্যান্যদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
আলোচিত সেই বিজ্ঞাপন
Previous
Next Post »