http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

তারকা হালিমাকে সৌদি বাদশাহের লাখো ডলার উপহার!


কুয়েতের টিভি উপস্থাপক ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা হালিমা বোল্যান্ডকে সৌদি আরবের বাদশাহের লাখো ডলার উপহার দেওয়া নিয়ে সমালোচনা চলছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, বাদশাহ এ কাজ করেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি বাদশাহের নামে তাঁরা প্রতারণার আশ্রয় নিয়েছেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, হালিমা বোল্যান্ড সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে ছিলেন কিছুদিন। একদিন হোটেলে এসে দেখতে পান, প্রায় ৩০ লাখ রিয়াল (৮ লাখ ডলার) সমমূল্যের বিলাসবহুল উপহার পাঠানো হয়েছে তাঁর নামে। আর এই উপহার নাকি পাঠিয়েছেন স্বয়ং সৌদি বাদশাহ সালমান! হালিমা যখন এ উপহারের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, তখনই শুরু হয় তোলপাড়। তবে সৌদি কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় তারা তিন ব্যক্তিকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সৌদি বাদশাহর নামে তাঁরা প্রতারণার আশ্রয় নিয়েছেন।
Previous
Next Post »