লাভ সোনিয়া’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ছবিটি একাধিক
চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। দেহ ব্যবসা এবং শিশু পাচার নিয়ে ছবির
গল্প। একেবারই সত্য ঘটনা। পরিচালনা করেছেন তবরেজ নুরানি। ‘লাভ সোনিয়া’
ছবিতে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, রিচা চাড্ডা, রাজকুমার রাও, মনোজ
বাজপেয়ি ও অনুপম খের। ছবিটি বছর আটেক ধরে গবেষণার পর বানানো হয়েছে। ছবিতে
যুক্ত হওয়ার পর অভিনয়শিল্পীরা যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাঁদের
সম্পর্কে জানার জন্য। এরপর নিজের সেই অভিজ্ঞতার কথা বললেন বলিউডের নবাগত
নায়িকা ম্রুনাল ঠাকুর।
বলিউডে ম্রুনাল ঠাকুরের অভিষেক হলো ‘লাভ সোনিয়া’ ছবির মধ্য দিয়ে। তবে ছোট পর্দার অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তিনি। ‘কুমকুম ভাগ্য’সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন এই টেলিসুন্দরী। ‘লাভ সোনিয়া’ ছবিতে ম্রুনাল ঠাকুর একজন যৌনকর্মী। ছবির শুটিং শুরু হওয়ার আগে যৌনকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তাঁদের জীবন খুব কাছ থেকে দেখেছেন। তিনি থেকেছেন কলকাতার রেডলাইট এলাকার সোনাগাছিতে।

ConversionConversion EmoticonEmoticon