http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

হবে রে হইচই'! দেব-কৌশানী জুটিতে মাতল শ্যুটিং ফ্লোর , দেখুন ভিডিও


http://whatsappfunny24.blogspot.com/p/blog-page.html

ফের ডান্স ফ্লোর-এ দেব! ফলে বোঝাই যাচ্ছে গানের ভিডিওতে কতটা উত্তাপের পারদ চড়তে চলেছে। দেব প্রযোজিত ও অভিনীত ছবি 'হইচই আনলিমিটেড' -এর টাইটেল ট্র্য়াকের শ্যুটিং ফ্লোক একাই মাত করলেন টলিউডের এই মেগাস্টার।

এই গানের শ্যুটিং এর দৃশ্য দেখলে দেব-ভক্তদের মনে পড়ে যেতে পারে 'ভজ গৌরাঙ্গ' গানে দেবের কিছু বিখ্যাত স্টেপের কথা। 'হবে রে হইচই' গানটিতে অবশ্য দেব একা নেই। সঙ্গে রয়েছেন অভিনেত্রী কৌশানী। কৌশানী ও দেবের নাচের তালে মাতোয়ারা গোটা শ্যুটিং ফ্লোর। মুম্বইতে এই দৃশ্যের শ্যুটিং সদ্য শেষ হয়েছে। নাচের কোরিওগ্রাফিতে ছিলেন অরবিন্দ ঠাকুর। আর শ্যুটিং ফ্লোরে কী হল? দেখে নিন ভিডিও-তে।

ইতিমধ্যেই ছবির আরেকটি গান 'সুজন মাঝি' ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি মাল্টিস্টারকাস্টের ছবি এবছরের অন্য়তম 'হিট' ছবি হতে চলেছে বলে আশা দেবভক্তদের। ছবিতে গেব , কৌশানী ছাড়াও রয়েছেন কনীনিকা, পূজা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়।

Previous
Next Post »