সাবেক প্রেমিক সালমান খানের বোনের বাসায় গিয়ে এ কী করলেন ক্যাটরিনা
কাইফ! গতকাল শুক্রবার ছিল গণেশ পূজা। মুম্বাইয়ে সালমান খানের বোন অর্পিতা
খান শর্মার বাসায় গত বছর থেকে এই পূজার আয়োজন করা হচ্ছে।
এবার গণেশকে পূজা দিতে যান ক্যাটরিনা কাইফ। সেখানে উপস্থিত অনেকেই তা ভিডিওতে ধারণ করেন। সেই ভিডিওতে দেখা যায়, কিছু না বুঝেই উল্টো দিকে গণেশের আরতি করেন ক্যাটরিনা কাইফ। আর তা কারও চোখ এড়ায়নি।
গণেশ পূজার আরতির এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে পোস্ট করেন সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। এরপর টুইটারে ক্যাটরিনা কাইফকে সমালোচনার বন্যা বইতে শুরু করে। সেখানে একজন লিখেছেন, ‘ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন, কেউ তাঁকে শিখিয়ে দিন।’ আরেকজন লিখেছেন, ‘তিনি এখনো জানেন না কীভাবে আরতি করতে হয়!’ আরেকটি পোস্টে লেখা হয়েছে, ‘ক্যাটরিনা যদি না জানেন, তাঁর উচিত ছিল আশপাশের কাউকে আগে জিজ্ঞাসা করে নেওয়া।’ কেউ লিখেছেন, ‘ক্যাটরিনার এই কাণ্ড অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।’
অনেক বছর ধরে মুম্বাইয়ে সালমান খানের বাসায় ধুমধাম করে গণেশ পূজার আয়োজন করা হয়। কিন্তু সালমান খানের বোন অর্পিতা খান শর্মা এই পূজা তাঁর বাসায় আয়োজনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন। এরপর গত বছর থেকে তাঁর বাসায় এই পূজা হচ্ছে। এই পূজায় উপস্থিত ছিলেন সালমান খানের মা সালমা খান, বাবা সেলিম খান, সালমান খান, তাঁর ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা। আরও এসেছিলেন ক্যাটরিনা কাইফ। ‘ভারত’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।

ConversionConversion EmoticonEmoticon