ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠকে যোগ দিতে আজ রোববার সকালে রেজিস্ট্রার ভবনে আসেন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
বৈঠকে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শে গঠিত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্যাম্পাসে ও সারা দেশের রাজনীতিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের সমর্থিত ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকে। হলগুলো চলে মূলত ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রণে। অনেক সময় প্রশাসন ছাপিয়ে যায় তাদের কাজকর্ম।
গত প্রায় ২৮ বছর ধরেই বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের সহাবস্থান সেখানে চোখে পড়েনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির ছাত্র সংগঠনের নেতারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে পারে না। একই অবস্থা হয় বিএনপি ক্ষমতায় থাকলে। তখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে থাকতে পারে না।
Red more

ConversionConversion EmoticonEmoticon