http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

এবার সানি লিওনকে টেক্কা দিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়



মাত্র এক রাতেই সেলিব্রিটি হয়ে গেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ের। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে স্কুলের একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আনন্দ করছে। এরপর দেখা যায় ভিডিওতে একটি ছেলে এক মহিলার দিকে ভুরু নাচিয়ে ইশারা করছে। পাল্টা ইশারা করে মেয়েটিও। এরপরই দেখা যায়, মেয়েটি চোখ টিপে প্রেমের আদর গ্রহণ করছে ছেলেটির থেকে। ভ্যালেন্টাইন্স ডে–র একদিন আগে এই ভিডিওটি নিয়ে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। 

ভিডিওটি একটি ভারতের মালয়ালি ছবির অংশ। ছবির নাম ‘ওরু আদর লাভ’। ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করছে সিনেমা জগতে সদ্য পা রাখা প্রিয়া। এই ছবিরই একটি গান ‘মানিকিয়া মালারইয়া।’ সেই গানেরই একটি দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা ইউটিউবে ইতিমধ্যেই ২ মিলিয়ন ভিউ পেয়েছে। এরপরই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন প্রিয়া। এমনকি সানি লিওনি, ক্যাটরিনা কাইফদেরও হারিয়ে দিয়েছেন তিনি। গুগল সার্চে এই দু’দিনে সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে প্রিয়ার নাম। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সানি লিওনি। তারপর ক্যাটরিনা কাইফ, ।আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনরা ছিলেন তালিকায়। 

কেরেলার ত্রিশূরের বাসিন্দা প্রিয়া ভক্তদের পাগল করে দিয়েছেন। শান রহমানের সুরে, ভিনীথ শ্রীনিবাসনের আওয়াজে গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। প্রিয়া তো বটেই। টুইটারে বলেছেন, ‘একটা গানের জন্য সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয় হয়ে যাব তা ভাবতেই পারিনি। এত লোক আমাকে সমর্থন করেছেন!’ 
Previous
Next Post »

1 comments:

Click here for comments
NCBTV
admin
September 14, 2019 at 6:18 AM ×

nice

Congrats bro NCBTV you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar