গানচিত্রে সানি-তাপসবাংলাদেশের সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস আর ভারতের আলোচিত নায়িকা সানি লিওনি জুটি বেঁধেছেন! খবরটি পুরনো, তবে এর বাইরে তেমন কোনও তথ্য মিলছিলো না। কারণ, তাপস-সানি দুপক্ষই শুরু থেকে চেয়েছেন বিষয়টিকে চমক হিসেবে ধরে রাখতে, শেষ পর্যন্ত।
সেই
ঢেকে রাখা চমকের পর্দা উঠলো ১৭ ডিসেম্বর রাত ৮টায়, মুম্বাই শহরে বর্ণাঢ্য
এক আয়োজনের মধ্য দিয়ে। ভারতের সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর
আয়োজনে এদিন রাতে উন্মুক্ত হলো তাপস-সানির গানচিত্র ‘লাভলি অ্যাক্সিডেন্ট’।
জি-মিউজিকের
ব্যানারে সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রা. লি. এর পরিচালক,
সানি লিওনির হাজব্যান্ড ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দি মিউজিক
প্রজেক্ট। ভিডিওতে সংগীতশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক
হোসেন তাপস এবং বলিউড সেনসেশন সানি লিওনি। অর্ধ-শতাধিক নৃত্যশিল্পী নিয়ে
ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব।
শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)।
গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। আর ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী।
মিউজিক
ভিডিওটি সম্পর্কে সানসিটি মিডিয়ার প্রধান ড্যানিয়েল ওয়েবার বলেন,
‘প্রথমবারের মতো বাংলাদেশি আইকন তাপসের সঙ্গে সানি লিওনির জুটি দু’দেশের
দর্শকদের মাঝেই দারুণ চমক সৃষ্টি করবে। হিন্দি ভাষাভাষী না হয়েও তাপসের
দারুণ গায়কী সত্যিই প্রশংসার দাবি রাখে।’
সোমবার
রাতে প্রকাশনা উৎসবের একটি অংশকৌশিক হোসেন তাপস জানান, তিনি ড্যানিয়েলের
আমন্ত্রণ পেয়ে আনন্দিত। বিশেষ করে সানি লিওনির সঙ্গে যৌথভাবে এই কাজটি তার
কাছে দারুণ উৎসাহজনক মনে হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই অসাধারণ ভাবনাটির
বাস্তবায়ন করা একমাত্র ড্যানিয়েলের পক্ষেই সম্ভব। কারণ তিনি নিজেও একজন
মিউজিশিয়ান।
এদিকে
সানি লিওনি বলেন, ‘তাপস প্রতিটি ক্ষেত্রেই একজন পূর্ণাঙ্গ
পেশাদারিত্বসম্পন্ন মানুষ। বিশেষ করে মিউজিককে তিনি ধারণ করেন দারুণভাবে।
তিনি জানেন কোনটি শুনতে ভাল শোনায় এবং সৃজনশীলতার প্রয়োজনে কোন বিষয়টিকে
বেছে নিতে হয়; যেটি ছিল কোনও শিল্পীর সাথে আমার জন্য কাজ করার শ্রেষ্ঠ
অনুপ্রেরণা এবং দারুণ অনুভূতি। তার সীমাহীন অভিজ্ঞতা রয়েছে যার পরিচয় রয়েছে
এই কাজটিতে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই কাজটিতে আমাদের বিপরীতধর্মী
দু’জন শিল্পীকে দারুণ সৃজনশীলতায় উপস্থাপন করা হয়েছে।’
উল্লেখ্য,
মুম্বাইয়ে ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ গানচিত্রটির প্রকাশনা অনুষ্ঠানে
অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা
মুন্নী।
লিংক- https://www.youtube.com/watch?time_continue=98&v=uFfcjTPjgc8
ConversionConversion EmoticonEmoticon