http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

দুর্গা পূজায় বৈশাখীর আয়োজনে জনপ্রিয় সন্দীপন-দেবলিনা



দুর্গাপূজা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে থাকছে বিশেষ আয়োজন। এরমধ্যে সিনেমা, নাটক, সঙ্গীতানুষ্ঠান ও সেলিব্রিটিদের অংশগ্রহণে গেম শো লেডি উইনার। চার দিনের অনুষ্ঠানমালায় দেখানো হবে ৯টি জনপ্রিয় সিনেমা। 

সিনেমাগুলো হলো-মোহাম্মদ হোসেন পরিচালিত রিয়াজ শাবনূর,নিপুন অভিনীত চাঁদের মতো বউ, এফ আই মানিক পরিচালিত, মান্না, মৌসুমী, শাবনূর অভিনীত দুই বধূ এক স্বামী, সৈয়দ হাসান ইমাম ও শক্তি শামন্ত পরিচালিত মিঠুন চক্রবর্তী, রোজিনা, নূতন অভিনীত অন্যায় অবিচার, এফ আই মানিক পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত চাচ্চু, এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা। জাকির হোসেন রাজু পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত স্বামীর সংসার, নায়করাজ রাজ্জাক পরিচালিত শাবানা, বাপ্পারাজ, অরুণা বিশ^াস অভিনীত চাপাডাঙ্গার বউ এবং বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খান, সাহারা,নিপুন অভিনীত বস নাম্বার ওয়ান। ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত  প্রতিদিন দুপুর ২টা ৪৫ মিনিট ও রাত ১২ টায় প্রচার হবে এসব সিনেমা। 

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ প্রচার হবে ১৯ অক্টোবর রাত ১১ টায়। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন ও দেবলিনা সুর। সন্দীপন গাইবেন আমায় একটু জায়গা দাও গো মাগো, আমি বিশ্বাস করি সংগীতে, আমার পূজার ফুল, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, তোমায় হৃদমাজারে রাখব, আমার সাধ না মিটিল ও জয় মা দুর্গা। দেবলিনা গাইবেন মঙ্গল দ্বীপ জে¦লে, বনমালি তুমি, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ বাজে মন মাঝে ঐ আগমনী গান, ম্যায় হে কলঙ্কিনী রাধা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
Previous
Next Post »