http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

ধর্ষণের পর রূপাকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ সাক্ষ্য ৩ জন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদান ও জেরার মধ্য দিয়ে আজ মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা দুই ঘণ্টা জেরা করেন। এর আগে গত রোববার তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেওয়ার পর তাঁকে চার ঘণ্টা জেরা করা হয়। ২৮ জানুয়ারি ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আদালতে আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে।
   http://www.prothomalo.com    ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:১২
Previous
Next Post »