মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দিয়েছেন। নিজেই প্রকাশ্যে জানিয়ে দিলেন, ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছেন তিনি। ২৪ অক্টোবর শনিবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্প ভোট দেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নাগরিক হিসেবে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত বছর তিনি তাঁর আবাসনের রাজ্য আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন। তিনি ও তাঁর পরিবারের উত্থান নিউইয়র্কে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ধনকুবের হিসেবে তাঁর নিজের বেড়ে ওঠার রাজ্যকে নিয়ে তাঁর অভিযোগ বাড়তে থাকে। তিনি বেশ কয়েকবার অভিযোগ করেছেন, স্থানীয় রাজনীতিবিদেরা তাঁর ও তাঁর পরিবারের প্রতি ভালো আচরণ করছেন না।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিউইয়র্কের লোকজনের কাছেও ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তা হারাতে থাকেন। রাজ্যের গভর্নরসহ স্থানীয় সরকারের নানা বিভাগের সঙ্গে নানা সময়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তাঁর আয়কর দাখিলের তথ্য নিয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল মামলাও করেছেন।
গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে নাগরিক আন্দোলন শুরু হলে নিউইয়র্কের ম্যানহাটন হয়ে উঠে আন্দোলনকারীদের অন্যতম চারণক্ষেত্র। ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার আন্দোলনকারীদের গন্তব্যস্থল হয়ে দাঁড়ায়। নগরের মেয়র ডি ব্লাজিওর নেতৃত্বে ট্রাম্প টাওয়ার সংলগ্ন সড়কপথে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ম্যুরাল স্থাপিত হয়।
ডেমোক্র্যাটদের কারণে নিউইয়র্কে নানা অব্যবস্থাপনা চলছে—এমন অভিযোগ করতে থাকেন ট্রাম্প। ফেডারেল তহবিলের অনুদান বন্ধ করার হুমকি দেন। রাজ্যের গভর্নর ও নগরের মেয়রের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।
নিউইয়র্কের ছেলে বলে একসময় পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজ্য বদলের কারণ হিসেবে তাঁর ও পরিবারের প্রতি অবিচার করা হচ্ছে বলে জানিয়েছিলেন। অবশ্য অনেকেই ইঙ্গিত করেছেন, এই রাজ্য বদলের পেছনে অন্য মতলব রয়েছে তাঁর। রাজনীতি ও রাজ্যের আয়কর সুবিধা পেতে ফ্লোরিডায় আবাস গড়েছেন তিনি।
http://www.ajkalerkhobor.com/rss.php?id=0
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon