http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

ভিডিও ভাইরাল সড়কে কিশোরীকে পুলিশের মারধরের

এ সময় মেয়েটিকে ঘিরে রাখা আরও দুই পুলিশের একজন হেঁচকা টানে তাকে একদিকে তুলে আনেন। তখন তাদের সঙ্গে থাকা তৃতীয়জন ট্রাফিক পুলিশের সদস্য পাশে পড়ে থাকা ব্যাগ মেয়েটির হাতে দিয়ে রাস্তার একপাশে চলে যেতে বলে। তখন মেয়েটি আবার সড়ক বিভাজকের দিকে যাওয়ার চেষ্টা করলে সেই পুলিশ সদস্য মেয়েটিকে বলেন ‘বাইরে যা’।
একপর্যায়ে মেয়েটি তার ব্যাগ নিয়ে সড়ক বিভাজকের দিকে গেলে এদিকে নজর দিয়ে ভিডিওধারণকারীর দিকে এগিয়ে আসেন পুলিশ সদস্যরা। তাদের একজন বলেন, “এই মিয়া, এই! ব্যাপার কি ভিডিও করতেছেন কেন?” জবাবে তিনি বলেন, “আপনেরা মারতেছেন। আমি ভিডিও করতেছি।”
পরে একজন পুলিশ সদস্য বলেন, “অই মিয়া যান। বেয়াদপ কোথাকার।” আরেকজন এগিয়ে এসে বলেন, “এই মিয়া এই মিয়া আপনি পাগল নাকি!”
ভিডিওটি পোস্টকারী ঘটনাস্থল ও এর সময় সম্পর্কে কিছু বলেননি। তবে ঘটনাটি বঙ্গভবনের সামনের রাস্তায় ঘটেছে বলে ভিডিওতে দেখা গেছে।  বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যে আচরণ করছে সেটা কাম্য নয়।”
ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় রাষ্ট্রপতির মুভমেন্ট ছিল। ওই মেয়েটি রাস্তা থেকে সরছিল না। তাছাড়া তার কাছে একটা ব্যাগ ছিল, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল।”

By ..... bdnews24.com
Previous
Next Post »